Kibria & Associates logo Kibria & AssociatesBarristers, Advocates & Legal Consultants
Islamic Law · Comparative Muslim family law · 16 jurisdictions ইসলামি আইন · তুলনামূলক মুসলিম পারিবারিক আইন · ১৬টি দেশ

Nikah and Talaq Atlas: classical doctrine against sixteen statute books

নিকাহ ও তালাক অ্যাটলাস: মাজহাবি ফিকহ বনাম ষোলোটি দেশের আইন

How far do marriage and divorce laws across the Muslim world move from the rules of classical Islamic jurisprudence (fiqh)? Eight core questions, sixteen legal systems from Morocco to Indonesia, one baseline.

মুসলিম বিশ্বের বিয়ে ও তালাক আইন মাজহাবি ফিকহের আহকাম থেকে কতটা সরে এসেছে? আটটি মূল প্রশ্ন, মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ষোলোটি আইনব্যবস্থা, একটি মাপকাঠি।

The law is stated as of October 2026, from the public sources listed at the end. This is an educational comparison, not legal advice. The 0–3 scores are our own assessment; the method is explained at the end.

অক্টোবর ২০২৬ পর্যন্ত আইন, শেষে উল্লিখিত প্রকাশ্য সূত্র থেকে। এটি শিক্ষামূলক তুলনা, আইনি পরামর্শ নয়। ০–৩ স্কোর আমাদের নিজস্ব মূল্যায়ন; পদ্ধতি শেষে ব্যাখ্যা করা হয়েছে।

The rankingক্রম

From applied fiqh to secular civil code

প্রয়োগকৃত ফিকহ থেকে সেক্যুলার দেওয়ানি আইন

Each country's eight scores summed (maximum 24). Afghanistan's de facto authorities apply Hanafi fiqh with almost no statutory overlay; Tunisia and Turkey sit at the far end, having banned polygamy and abolished out-of-court divorce. Most of the Muslim world clusters in the middle: classical structure, state control over procedure.

প্রতিটি দেশের আটটি স্কোরের যোগফল (সর্বোচ্চ ২৪)। আফগানিস্তানের বর্তমান কর্তৃপক্ষ প্রায় কোনো আইনি সংস্কার ছাড়াই হানাফি ফিকহ প্রয়োগ করে; অন্য প্রান্তে তিউনিসিয়া ও তুরস্ক, যারা একাধিক বিয়ে নিষিদ্ধ করেছে এবং আদালতের বাইরে তালাক বিলুপ্ত করেছে। মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ মাঝামাঝি: কাঠামো মাজহাবি, কিন্তু প্রক্রিয়ার ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ।

The matrixছক

Sixteen countries, eight questions

ষোলোটি দেশ, আটটি প্রশ্ন

Classical baselineমাজহাবি মাপকাঠি 0 · classical rule retained০ · মাজহাবি হুকুম বহাল 1 · retained, regulated by procedure১ · বহাল, তবে প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত 2 · substantively restricted or reformed২ · মৌলিকভাবে সীমিত বা সংস্কারকৃত 3 · replaced by a non-religious rule৩ · শরিয়াবহির্ভূত আইন দ্বারা প্রতিস্থাপিত

Select any cell to read the full provision below the table.

পূর্ণ বিধান পড়তে যেকোনো ঘর নির্বাচন করুন; বিবরণ ছকের নিচে দেখাবে।

Compare two countriesদুটি দেশের তুলনা

Side by side, issue by issue

পাশাপাশি, বিষয়ভিত্তিক

Minimum age of marriageবিয়ের ন্যূনতম বয়স

Puberty in fiqh, a number in statute, an exception almost everywhere

ফিকহে বুলুগ, আইনে নির্দিষ্ট বয়স, আর প্রায় সবখানে ব্যতিক্রম

Classical fiqh set no numeric minimum; capacity followed puberty (bulūgh). Bars show the general statutory minimum for girls; the dashed mark shows a statutory lower floor where the law names one, and the note names the exception route.

মাজহাবি ফিকহে কোনো নির্দিষ্ট ন্যূনতম বয়স ছিল না; যোগ্যতা নির্ভর করত বালেগ হওয়ার (বুলুগ) ওপর। বারগুলো মেয়েদের জন্য সাধারণ আইনি ন্যূনতম বয়স দেখায়; ড্যাশ চিহ্ন দেখায় আইনে উল্লিখিত নিম্নতর সীমা, আর পাশের টীকায় ব্যতিক্রমের পথ।

Comparative analysisতুলনামূলক বিশ্লেষণ

Patterns across sixteen systems

ষোলোটি ব্যবস্থার প্রবণতা

1. Procedure is the common reform tool

১. প্রক্রিয়াই সংস্কারের সাধারণ হাতিয়ার

Fourteen of sixteen systems keep the classical contract, mahr, talaq and khulʿ, and reform by adding conditions: registration, court permission, notice, compensation. Only Tunisia (1956) and Turkey (1926) replaced the core rules outright.

ষোলোটির মধ্যে চৌদ্দটি ব্যবস্থা মাজহাবি আকদ, মোহর, তালাক ও খুলা বহাল রেখে শর্ত যোগ করে সংস্কার করেছে: রেজিস্ট্রি, আদালতের অনুমতি, নোটিশ, ক্ষতিপূরণ। শুধু তিউনিসিয়া (১৯৫৬) ও তুরস্ক (১৯২৬) মূল হুকুমগুলো পুরোপুরি প্রতিস্থাপন করেছে।

2. Judicial khulʿ spread from Cairo

২. আদালতে খুলা ছড়িয়েছে কায়রো থেকে

Egypt's Law 1 of 2000 let a wife divorce in court without her husband's consent by giving up her financial rights. Jordan followed in 2001, Algeria in 2005; Pakistan's courts had reached the same result in 1967. In Afghanistan today, divorce without the husband's agreement is reportedly refused.

মিসরের ২০০০ সালের ১ নম্বর আইন স্ত্রীকে আর্থিক হক ছেড়ে দিয়ে স্বামীর সম্মতি ছাড়াই আদালতে বিচ্ছেদের সুযোগ দেয়। জর্ডান ২০০১ সালে, আলজেরিয়া ২০০৫ সালে তা অনুসরণ করে; পাকিস্তানের আদালত ১৯৬৭ সালেই একই ফলে পৌঁছেছিল। আফগানিস্তানে বর্তমানে স্বামীর সম্মতি ছাড়া বিচ্ছেদ প্রত্যাখ্যান করা হচ্ছে বলে জানা যায়।

3. Triple talaq counts as one across most of the Arab world

৩. আরব বিশ্বের বেশিরভাগে তিন তালাক এক তালাক

Egypt adopted Ibn Taymiyya's minority view in 1929, and Jordan, Iraq and Morocco followed. South Asia reaches a similar result through 90-day notice. It is a clear case of reform by choosing a minority opinion within the tradition.

মিসর ১৯২৯ সালে ইবনে তাইমিয়ার ভিন্নমত গ্রহণ করে, পরে জর্ডান, ইরাক ও মরক্কো অনুসরণ করে। দক্ষিণ এশিয়া ৯০ দিনের নোটিশের মাধ্যমে একই ধরনের ফলে পৌঁছায়। এটি ফিকহি ঐতিহ্যের ভেতরের একটি ভিন্নমত বেছে নিয়ে সংস্কারের স্পষ্ট দৃষ্টান্ত।

4. The age floor is rising in the Gulf

৪. উপসাগরীয় দেশে বিয়ের বয়সসীমা বাড়ছে

Kuwait set 18 for marriage registration in March 2025 and the UAE's 2024 law sets 18 with court exceptions. Iran is the outlier: 13 for girls, and lower with a guardian's request and a court's approval. Parliament rejected a bill to raise it in 2019.

কুয়েত মার্চ ২০২৫-এ বিয়ে রেজিস্ট্রির বয়স ১৮ করেছে এবং আমিরাতের ২০২৪ সালের আইনে আদালতের ব্যতিক্রমসহ ১৮। ইরান ব্যতিক্রম: মেয়েদের ১৩, আর অভিভাবকের আবেদন ও আদালতের অনুমোদনে আরও কম। ২০১৯ সালে মজলিস বয়স বাড়ানোর বিল প্রত্যাখ্যান করে।

5. Sectarian pluralism is a new direction

৫. মাজহাবভিত্তিক বিকল্প একটি নতুন প্রবণতা

Iraq's February 2025 amendment lets couples choose the 1959 unified law or a Jaʿfari (Shia) code, and legalises unregistered marriages. It moves in the opposite direction to the codification trend and was criticised by rights groups.

ইরাকের ফেব্রুয়ারি ২০২৫-এর সংশোধনী দম্পতিকে ১৯৫৯ সালের একীভূত আইন অথবা জাফরি (শিয়া) আইন বেছে নিতে দেয় এবং রেজিস্ট্রিবিহীন বিয়ে বৈধ করে। এটি সব মাজহাবকে এক আইনে বাঁধার প্রবণতার বিপরীতে যায় এবং মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়ে।

6. Reform is still in motion

৬. সংস্কার এখনো চলমান

Morocco's King approved revisions to the 2004 Moudawana in December 2024 (minimum age 17 with a judge, mothers' guardianship, recognition of domestic work), but the text had not been published by late September 2026. Egypt has debated a new personal status law for years without passing one.

মরক্কোর বাদশাহ ডিসেম্বর ২০২৪-এ ২০০৪ সালের মুদাওয়ানার সংশোধন অনুমোদন করেন (বিচারকের অনুমতিতে ন্যূনতম বয়স ১৭, মায়েদের অভিভাবকত্ব, গৃহকর্মের স্বীকৃতি), কিন্তু সেপ্টেম্বর ২০২৬-এর শেষ পর্যন্ত পাঠ প্রকাশিত হয়নি। মিসর বছরের পর বছর নতুন পারসোনাল স্ট্যাটাস আইন নিয়ে বিতর্ক করলেও তা পাস হয়নি।

Timelineসময়রেখা

A century of family-law reform

পারিবারিক আইন সংস্কারের এক শতাব্দী

Methodology and sourcesপদ্ধতি ও সূত্র

How the scores were assigned

স্কোর যেভাবে নির্ধারিত

The baseline is the shared core of the four Sunni schools (Hanafi, Maliki, Shafiʿi, Hanbali), with school differences noted. Iran and the Iraqi Jaʿfari option follow Shia (Jaʿfari) doctrine; where Jaʿfari law already differs from the Sunni baseline (for example, triple talaq counting as one), the country scores 0 for keeping its own classical rule.

মাপকাঠি হলো চার সুন্নি মাজহাবের (হানাফি, মালেকি, শাফেয়ি, হাম্বলি) সাধারণ মূল অংশ, মাজহাবগত পার্থক্য উল্লেখসহ। ইরান ও ইরাকের জাফরি বিকল্প শিয়া (জাফরি) মত অনুসরণ করে; যেখানে জাফরি আইন আগেই সুন্নি মাপকাঠি থেকে আলাদা (যেমন তিন তালাক এক তালাক), সেখানে নিজস্ব মাজহাবি হুকুম বহাল রাখায় দেশটি ০ পায়।

Each country gets 0–3 per issue: 0 classical rule applies as such; 1 the rule stands but the state regulates procedure; 2 the state substantively restricts or reshapes the rule; 3 the classical rule is replaced. Where a country varies internally (Pakistan's provinces, Malaysia's states, Iraq's two regimes) the score reflects the default rule. Scores compare law on paper, not enforcement.

প্রতিটি বিষয়ে প্রতিটি দেশ ০–৩ পায়: ০ মাজহাবি হুকুম হুবহু প্রযোজ্য; ১ বিধান বহাল, কিন্তু রাষ্ট্র প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে; ২ রাষ্ট্র বিধানটি মৌলিকভাবে সীমিত বা পুনর্গঠিত করেছে; ৩ মাজহাবি হুকুম প্রতিস্থাপিত। যেখানে দেশের ভেতরে ভিন্নতা আছে (পাকিস্তানের প্রদেশ, মালয়েশিয়ার রাজ্য, ইরাকের দুই ব্যবস্থা), সেখানে স্কোর ডিফল্ট বিধান অনুযায়ী। স্কোর কাগজে-কলমে আইনের তুলনা, প্রয়োগের নয়।

  1. Abbasi, Islamic Law Blog (2026): judicial khulʿ, Saudi Arabia and South Asia
  2. HRW: Saudi Personal Status Law
  3. Dawn: Islamabad Child Marriage Restraint Act 2025
  4. NST (2026): Malaysia marriage age
  5. TBS News: Bangladesh uniform family law proposal
  6. Arifah (2025): Indonesian marriage dispensations
  7. UNHCR Türkiye: marriage and divorce
  8. LesMRE (2026): Moudawana reform status
  9. HRW (2025): Iraq Personal Status Law amendment
  10. Girls Not Brides: Kuwait raises age to 18
  11. LY Lawyers: UAE PSL, marriage and guardian
  12. Arabian Business: UAE PSL changes
  13. Mada Masr (2026): Egypt's personal status law debate
  14. Musawah: Algeria overview table
  15. The New Arab: Jordan exceptional marriage age 16
  16. Oxford Human Rights Hub: marriage age in Iran
  17. UCA News/AFP: Afghan divorces annulled
  18. Emory Islamic Family Law legal profiles

Questions about nikah, talaq or khula in Bangladesh?

Our advocates advise on marriage registration, kabinnama terms, talaq notices under the MFLO 1961, khula and dissolution under the DMMA 1939, dower and maintenance. Book an initial consultation.